Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»সাহিত্য»মুহাম্মদ সাঈদ-এর গুচ্ছ কবিতা
    সাহিত্য

    মুহাম্মদ সাঈদ-এর গুচ্ছ কবিতা

    এস.এস টুয়েন্টিফোর ডেস্কBy এস.এস টুয়েন্টিফোর ডেস্কJanuary 27, 2019No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিষণ্ণ পোস্টার

    নৈরাশ্যবাদীরা নগরী জুড়ে ছড়ায়ে বিষন্ন পোস্টার
    সকালের আলোর মহিমা করে গেছে ম্লান!
    স্নান সেরে উঠে এসে রোদের কপালে দিয়ে চুমু
    ভুলে গেছি নিতে উষ্ণতার ঘ্রাণ!

    তিলোত্তমা এই শহরে রুটিনবাঁধা জীবন,আর ভালো লাগেনা!
    চৈতালি হাওয়ায় শেষরাতে ওড়েনি কোনো ফানুশ
    তরঙ্গ উঠেনি একুরিয়ামে- বৃদ্ধ বনসাই, পোষা লাভবার্ড
    ক্যাকটাস-ফনিমনসা-টবের গোলাপে নেই পরিচিত আলোড়ন।

    উজান স্রোত

    উজান স্রোতে ভাসতে ভাসতে –
    উধাও হয়ে গেছে বাধ্যর্ক্যের গায়ের পশম-
    স্নায়ুতন্ত্রের সুক্ষ অনুভূতি শরীরের অবাঞ্চিত লোম!
    নরম জিজ্ঞাসা- নিষিদ্ধ সঙ্গম।

    মাতাল হাওয়ায় উড়তে উড়তে –
    ইথারের শিথানে হেঁটে শেষে অশরীরী ওম!
    অভিবাদনের শিরোস্ত্রাণ লোমশ বুকে জড়িয়ে
    ভুলতে চায়- কবিতা আশ্রম।

    মেঘ মায়া

    অপেক্ষার সন্ধ্যাজুড়ে থাকো আধার নামবে বলে
    নিকটাত্মীয় পর করে দুরের মফস্বলে-
    অশ্রুর আলিঙ্গনে থাকো- মুখোমুখি হয়ে সভ্যতার ;
    পশ্চাতে রেখে লৌকিক বিবর্তন-ভূমিকা উপসংহার।

    মেঘ মায়া কবে বুঝবে শিহরণ,আগমন,প্রত্যাগমন
    প্রস্ফুটিত অধিকারের কাছে আবেগের আলোড়ন
    ঈশ্বরের কাছে একফোঁটা জলের কদর-
    কে বোঝাবে তার সাতকাহন মিশে থাকে পরষ্পর!

    গৃহস্থালি

    ভালো আছো অলকানন্দা?
    পৌষের মাতম তুলে এখনো’কি ধীরপায়ে হাটো!
    শৈশব থেকে যেভাবে হাটতে শিখেছো ঋতুচক্র ঘিরে।

    রাতের কুয়াশা থেকে ভোরের শিশিরে-
    ছুটে যাও বিরতিহীন সময়ের সাইরেন তুলে
    অগ্রগামী অশ্বের মত পশ্চাতে রেখে প্রার্থনা ধীরে ধীরে।

    সিডরের চিৎকার শুনেছো’কি কান খাড়া করে
    বিনীত অধিকারগুলো জমা রেখে খড়ের গাঁদায়
    কতজন ভুলেছে গৃহস্থালি অহোরাত্র জুড়ে।

    অলকানন্দা -তুমি ভালো আছোতো!
    আমার ভালোবাসা ভুলে-এখনো’কি কালো চুলে
    বেণি বেধে জোছনায় হাটো- প্রতিনিয়ত।

    হেমন্ত সন্ধ্যায়

    অবাধ্য জল-
    লুটোপুটি খায় চোখের পাতায়;
    কি দেব শিরোনাম তার কালের খেরোখাতায়!

    আরাধ্য প্রেম-
    ত্রিলোকের চোরাকুঠরিতে অবাধে কাঁদতে চায়;
    আমি কি বলব তাকে হেমন্তের ঘোর সন্ধ্যায়!

    দুরারোগ্য ব্যধি-
    বিবিধ উপসংহারে দাঁড়িয়ে থাকে কালের দরজায়;
    সরল অঙ্গভঙ্গি দেখে তাকে বোঝা বড় দায়

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    এস.এস টুয়েন্টিফোর ডেস্ক

    Related Posts

    গুরু শিষ্যের প্রেমময় জীবন

    March 14, 2024

    জাতীয় কবিকে নিয়ে আইভি সাহার কবিতা “কবি বুলবুল

    May 24, 2022

    শরত পত্র

    October 8, 2019

    Leave A Reply Cancel Reply

    © 2026 SS24BD Designed by SS24BD.COM.