
জাকের পার্টির বর্ধিত সভা গতকাল শুক্রবার রাতে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সভায় সভাপতিত্ব করেন। জাকের পার্টির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর, ঢাকা মহানগর ও সকল থানার সভাপতি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকগন সভায় উপস্থিত ছিলেন। সভায় বিরাজমান রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কর্মসূচীর অগ্রগতি, কর্মসূচী প্রনয়ণ প্রশ্নে আলোচনা এবং করোনা সতর্কতা অনুসরন করে নানা সতর্কতামুলক বিধি অনুসরনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম