

পটুয়াখালীর মহিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মো. এম এ খায়ের সৈকত রবিবার সকালে তিনি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মহিপুর থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিদায়ী ওসি তদন্ত মোহাম্মদ মিজানুর রহমান রিমু কে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি তদন্ত এম এ খায়ের সৈকত কে বরণের আয়োজন করে থানা স্টাফরা।
গত বছর আগস্টের ৭ তারিখ পটুয়াখালী মহিপুর থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেছিলেন মিজানুর রহমান রিমু। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায় ।
প্রায় ১০ মাস এই থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করার পর গত ২০/০৫/২১ তারিখ জেলার বাউফল থানায় বদলি হন তিনি।
এদিকে নবাগত তদন্ত এম এ খায়ের সর্বশেষ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার ওসি তদন্ত হিসেবে ছিলেন । তাঁর বাড়ি পিরোজপুর জেলার কাউখালী।
নবাগত ওসি তদন্ত এম এ খায়ের বলেন, মহিপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি মহিপুর কে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম