
বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রানী দিবস। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল দশটায় পৌর শহরের সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে জেলা প্রশাসক দরবার হলে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন পবিপ্রবির এগ্রোফরেষ্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলমগীর, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান, ও এনেমিল লাভার অব পটুয়াখালীর সদস্যরা। আলোচনা শেষে পশু প্রেমি সংগঠন 'এনিমেল লাভার অব পটুয়াখালী 'কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে কলাপাড়ায় উপজেলা পরিষদ থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। বক্তারা বিপন্ন বন্য প্রানী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম