বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থ
নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের মরহুম আলহাজ্ব মৌলভী আবুল হাসেমের পৌত্রী ও আলহাজ্ব ডা: শামসুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী মৌসুমী তামান্না জামান এবং কানাডা প্রবাসী কন্যা তাসমিনা জামান তিতলী'র উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার ব্যবস্থা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তাদের প্রয়াত দাদা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম, দাদী মরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের বিদায়ি আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পিতা-মাতা, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন এবং চাচা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নুর পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাতন করা হয়।
পবিত্র এ রমজান মাসে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি সকল রোজাদার ব্যক্তিদের জন্য এ অনাড়ম্বর ইফতারের ব্যবস্থা করায় এলাকাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী দুই বোন।
রোববার ( পহেলা মার্চ ) বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বেপারি।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম