Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»খেলা»ক্রিকেট»মোস্তাফিজের কাছেই হেরে গেল চিটাগং
    ক্রিকেট

    মোস্তাফিজের কাছেই হেরে গেল চিটাগং

    এস.এস টুয়েন্টিফোর ডেস্কBy এস.এস টুয়েন্টিফোর ডেস্কJanuary 27, 2019No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোস্তাফিজুর রহমানের কাছেই হেরে গেল চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ১৩৬ রান করা চিটাগং জয়ের পথেই ছিল। কিন্তু শেষ দিকে মোস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে জয়ের স্বপ্ন ভেস্তে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংসের।

    জয়ের জন্য ইনিংসের শেষ দিকে চিটাগংয়ের প্রয়োজন ছিল ৩০ বলে ৪৪ রান। ১৬তম ওভারে ১২ রান খরচ করে মোসাদ্দেক হোসেন সৈকতের উইকেট তুলে নেন মিরাজ। ঠিক পরের ওভারে রায়ান টেন ডেসকাটকে এক ছয় এবং দুটি বাউন্ডারি হাঁকিয়ে ১৭ রান আদায় করে জয়ের স্বপ্ন দেখান সিকান্দার রাজা।

    শেষ ১৮ বলে চিটাগংয়ের প্রয়োজন ২৭ রান। ১৮তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন মোস্তাফিজ। পরের ওভারে কামরুল ইসলাম রাব্বি ৮ রান খরচ করে নজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেন। শেষ ওভারে জয়ের জন্য চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৩ রান। ওভারের প্রথম বলে ফর্মে থাকা সিকান্দার রাজাকে আউট করেন মোস্তাফিজ। পরের তিন বলে চার রান আদায় করে নেয় চিটাগং। ওভারের পঞ্চম বলে রবিউল হককে বোল্ড করেন মোস্তাফিজ। শেষ বলে ১ রানের বেশি নিতে পারেনি চিটাগং। মোস্তাফিজ নৈপুণ্যে ৭ রানের জয় পায় রাজশাহী কিংস। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোস্তাফিজুর রহমান।

    ১৯৯ রানের র্টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান মোহাম্মদ শেহজাদ। চিটাগং ভাইকিংসের এই আফগান ওপেনার একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। দলীয় ৩১ রানে ৮ বলে ৭ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন অন্য ওপেনার ক্যামেরন ডেলপোর্ট।

    ডেলপোর্টের বিদায়ের পরও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন শেহজাদ। প্রথম ৯ বলে তিন ছক্কা ও এক চারের সাহায্যে ২৪ রান করা এই ওপেনার মেহেদী হাসান মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ২২ বলে পাঁচটি ছয় এবং তিন চারের সাহায্যে ৪৯ রান করেন শেহজাদ।

    তার বিদায়ের পর চলতি বিপিএলে দুর্দান্ত খেলে যাওয়া ইয়াসির আলী দলের হাল ধরেন। চিটাগং ভাইকিংসের এই টপ অর্ডার ব্যাটসম্যান এদিনও রানের বন্যা বইয়ে দেন। ৩২ বলে ফিফটি তুলে নেন ইয়াসির। চলতি বিপিএলে এটা তার তৃতীয় ফিফটি।

    দেশিয় ক্রিকেটারদের মধ্যে ৭ ম্যাচে ২৫৩ রান নিয়ে টপ থ্রিতে আছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। শনিবার আরাফাত সানির স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৮ রান করেন ইয়াসির। দলীয় ১৩৬ রানে ইয়াসিরের বিদায়ের পর ৬ রানের ব্যবধানে আউট হন মুশফিকুর রহিম। রাজশাহী কিংস ১৯৮/৫

    জনসন চার্লসের ফিফটি, রায়ান টেন ডেসকাট ও ক্রিশ্চিয়ান জনকারের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজশাহী কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন চার্লস। ১৭ বলে ৩৭ করেন জনকার। ১২ বলে ২৭ রান করেন রায়ান টেন।

    শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী কিংস।

    উদ্বোধনীতে জনসন চার্লসের সঙ্গে ৬ ওভারে ৫০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।খালিদ আহমেদের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ২০ বলে ২৬ রান করেন সৌম্য।

    চলতি বিপিএলে রানখরায় ভুগছেন জাতীয় দলের এই ওপেনার। রাজশাহীর হয়ে আগের ৬ ম্যাচে (৪, ১১*, ০, ১৮, ২ ও ৩) সবমিলে ৩৮ রান করেন সৌম্য। বিপিএলে ৪৯ ম্যাচ খেলে ১৩.৬৯ গড়ে এক ফিফটিতে ৫৮৯ রান করেন সৌম্য সরকার।

    চলতি বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে নেমেই ফিফটি করেন জনসন চার্লস। সৌম্য সরকার ও লরি ইভান্সের সঙ্গে ৫০ ও ৭০ রানের জুটি গড়া চার্লস ৪০ বলে করেন ফিফটি। এরপর তিন বলের ব্যবধানে আবু জায়েদ রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রাজশাহী কিংসের এই ক্যারিবিয়ান ওপেনার। তার আগে ৪৩ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৫ রান করেন চার্লস।

    চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি করা ইভান্স, খালিদের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন।

    ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন রায়ান টেন ডেসকাট ও ক্রিশ্চিয়ান জনকার। মাত্র ১২ বলে চারটি ছক্কার সাহায্যে ২৮ রান করেন রায়ান টেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৭ বলে তিন ছক্কা ও এক চারের সাহায্যে ৩৭ রান করেন জনকার।

    সংক্ষিপ্ত স্কোর

    রাজশাহী কিংস: ২০ ওভারে ১৯৮/৫ (চার্লস ৫৫, জনকার ৩৭, ইভান্স ৩৬, রায়ান টেন ২৭, সৌম্য ২৬; খালিদ ২/৩২)।

    চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৯১/৮ (ইয়াসির ৫৮, শেহজাদ ৪৯, সিকান্দার ২৯; মোস্তাফিজ ৩/২৮)।

    ফল: রাজশাহী কিংস ৭ রানে জয়ী।

    ম্যাচসেরা: মোস্তাফিজুর রহমান (রাজশাহী কিংস)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    এস.এস টুয়েন্টিফোর ডেস্ক

    Related Posts