
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায় উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আইয়ুব আলী হাওলাদার এর ছেলে ইব্রাহিম হাওলাদার (২৫) মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়। আকস্মিক এই বজ্রপাতের মত্যুতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোস্কা পড়ে যায় এবং মাথার চুল পুড়ে যায়।

