Author: আরিফুর রহমান সুমন

অশোক মুখার্জি: কলাপাড়া(পটুয়াখালী)  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের কৃষিজমি লবণাক্ত হয়ে পড়ছে। পরিবর্তিত প্রতিবেশের সঙ্গে কৃষি খাতকে খাপ খাওয়াতে চাষাবাদে আনা হচ্ছে অভিনবত্ব। আমন ধান কাটার পরপরই লবণাক্ত জমিতে করা হচ্ছে সূর্যমুখী চাষ। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সূর্যমুখীর চাষ হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর ২ হাজার ৮০০ হেক্টর জমিতে এই ভোজ্য তেল বীজের আবাদ হয়েছে। সূর্যমুখী লবণাক্ততা সহনশীল ও দ্রæত বর্ধনশীল একটি ফসল হওয়ায়, এটির চাষ কৃষকদেরকে স্থিতিশীল আয়ের সুযোগ তৈরি হয়েছে। পুরুষ কৃষকদের পাশাপাশি নারী উদ্যোক্তারাও বিপুল উৎসাহে সূর্যমুখী চাষে এগিয়ে আসছেন। বাংলাদেশে সূর্যমুখী চাষ বাড়তে থাকে ২০০৭ সালের সিডর ও ২০০৯…

Read More

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ১৩ এপ্রিল, ২০২৬ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক জনিত কারণে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিগত জীবন ও পরিবার: মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি আগরপুর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। একজন সাদা মনের মানুষ হিসেবে এলাকায় তার বিশেষ পরিচিতি ও সুনাম ছিল। ব্যবসায়ী মহলে শোক: আগরপুর বাজারের একজন সফল ও সৎ ব্যবসায়ী হিসেবে তিনি দীর্ঘকাল ব্যবসা করেছেন। তার এই অকাল মৃত্যুতে আগরপুর বাজারের (মিয়া মার্কেটের) ব্যবসায়ী সমাজ…

Read More

বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থ নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের মরহুম আলহাজ্ব মৌলভী আবুল হাসেমের পৌত্রী ও আলহাজ্ব ডা: শামসুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী মৌসুমী তামান্না জামান এবং কানাডা প্রবাসী কন্যা তাসমিনা জামান তিতলী’র উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার ব্যবস্থা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তাদের প্রয়াত দাদা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম, দাদী মরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের বিদায়ি আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পিতা-মাতা, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন এবং চাচা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নুর পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাতন করা…

Read More

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ ও ভারত।  সকালের ভূমিকম্পের ঝাঁকুনিকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বলে একটি গণমাধ্যমকে দাবি করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেন, ইউরোপিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে ঢাকা ও গাজীপুরে বেশ কয়েকটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে এবং ঢাকার বংশালে তিনজন মারা গেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ২। অন্যদিকে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের…

Read More

উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৯ মে সোমবার সন্ধা ৭  টায় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মাসুম,নাজমুল হক মুন্না, এম হৃদয় আহমেদ এ সময় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় বৈশাখী টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ ও শাহনামার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম কে সভাপতি ও  দৈনিক বর্তমান,ভোরের অঙ্গীকার এর প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা প্রেসক্লাবের…

Read More

প্রশ্ন : অনেকেই বলে থাকেন, আত্মহত্যাকারীর জানাজা পড়া এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। এ ব্যাপারে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কী? উত্তর : আত্মহত্যা মহাপাপ। পবিত্র কোরআনে এ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে না বা তাদের ক্ষমার জন্য দোয়া করা যাবে না- এ ধারণা ভুল। ইমাম আবু হানিফাসহ অধিকাংশ ইমাম বলেছেন, আত্মহত্যাকারীর জানাজা পড়তে হবে। তবে পরবর্তী সময়ে কেউ যেন আত্মহত্যা না করে সে জন্য সমাজের প্রধান ধর্মীয় নেতা তার জানাজা পড়া থেকে বিরত থাকবেন। আর প্রত্যেক মুসলিমের জন্যই দোয়া-দরুদ এবং দান-সদকা করা যায়। সে যত বড় অপরাধীই হোক না কেন। তাই আত্মহত্যাকারীর জন্য…

Read More

নাজমুল হক মুন্না, ,উজিরপুর (বরিশাল) ঃ উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে বাবুগঞ্জ উপজেলার রাহুত কাঠী বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী। ৫ ফেব্রুয়ারি সকাল ১০ঃ৩০ মিনিটে বাবুগঞ্জ উপজেলার ০৩ নং দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী রাহুত কাঠী বাজার ব্যবসায়ী সমিতি, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, নিখোঁজ মাহবুবের বড় ভাই মোঃ জামাল হোসেন, বক্তারা বলেন ৫ আগস্ট এর পর…

Read More

নাজমুল হক মুন্না, উজিরপুর :: তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খাঁন, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু। সহকারী শিক্ষক মোঃ রাসেল আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন…

Read More

 বাকেরগঞ্জ প্রতিনিধি,, বরিশাল, ২৫ জানুয়ারি ২০২৫। বরিশাল জেলা আইডিবির প্রবীন সদস্য প্রকৌশলি ফজলুল হক সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা আজ বরিশাল জেলা আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইডিবির প্রবীন সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আলম ফরিদ, প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপন,প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী আবুল বাসার। তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং দিক নির্দেশ মুলক বক্তব্য রাখেন। সভায় নবগঠিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বরিশাল জেলা শাখার অন্তর্বর্তীকালীন নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠু বলেন, “নবগঠিত…