Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»রাজশাহী বিভাগ»রাজশাহী»যমুনার পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন : বাস্তুহারা হারা কয়েক হাজার মানুষ
    রাজশাহী

    যমুনার পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন : বাস্তুহারা হারা কয়েক হাজার মানুষ

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারJune 24, 2024No Comments13 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে পানি বাড়ার হার বেশি হওয়ায় যমুনা অধ্যুষিত নিন্মঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি বন্যার আগে থেকেই ভাঙ্গণ শুরু হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকায়। গত কয়েক দিনে ফসলি জমিসহ হারিয়েছে বসতবাড়ি। 

    সম্প্রতি বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গনের র্তীব্রতা আরও বেড়েছে। ইতোমধ্যেই বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বাস্তুহারা হয়েছে কয়েক হাজার মানুষ। মানবেতর জীবন যাপন করছে তারা। তবে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

    পাউবো সূত্রে আরও জানা যায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়তে শুরু করে। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবারও বাড়ছে যমুনার পানি।

    এদিকে এনায়েতপুর থানার জালালপুর ও খুকনী ইউনিয়নের যমুনা অধ্যুষিত এলাকায় কয়েক বছর ধরেই ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। বাস্তুহারা ও নিঃস্ব হয়ে পড়েছেন ভাঙনকবলিত অসংখ্য মানুষ। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসকল এলাকায় ভাঙ্গণও বেড়েছে।

    ভাঙ্গন কবলিত এলাকাবাসীর অভিযোগ, নদীর তীরবর্তী এলাকায় কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করায় দেখা দিয়েছে এই নদী ভাঙ্গন। তাই পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকেই দূষছেন স্থানীয়রা। তাই এখনই জরুরি পদক্ষেপ নেয়ার দাবি ভাঙ্গন কবলিত এলাকাবাসীর।

    জালালপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো: আলম এবং ২নং ওয়ার্ডের সদস্য মহির উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় এবারোও নদী ভাঙন শুরু হয়েছে। এবার বর্ষার আগে থেকেই ভাঙ্গছে যা এখনো অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে বেশ কিছু ফসলি জমি এবং বসতবাড়ি ভাঙনের কবলে পরেছে। ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের জরুরী প্রদক্ষেপ নিতে হবে।

    খুকনী ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান, গত কয়েকদিনে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি, তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু করার প্রতিশ্রুতি দেয়েছেন।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, জালালপুর এবং খুকনি ইউনিয়নে নদী ভাঙ্গণ রোধে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। তবে ঈদের ছুটি থাকায় ভাঙ্গণ রোধে কোনও কাজ করা সম্ভব হয়নি। আপাতত ওই ভাঙ্গণ কবলিত এলাকায় জিও টিউব ফেলা শুরু করা হয়েছে।

    শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান জানান, আমরা ইতিমধ্যে বাস্তুহারা মানুষের লিষ্ঠ করে কিছু ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তীর রক্ষা কাজ দ্রুত করার অনুরোধ অনুরোধ করছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram