জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি ঘঠন করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করা হয়েছে। গত বুধবার (২৪জুন) দুপুরে সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮ শিক্ষার্থী গন্ধযুক্ত টিফিনের পাউরুটি খাওয়ার পর পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, পাউরুটিতে গন্ধ ছিলো। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। এ বিষয়ে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান…
Author: স্টাফ রিপোর্টার
মোঃ আসাদুল্লাহ (চৌহালী) সিরাজগঞ্জ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল উমারপুর ইউনিয়নের প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “হাপানিয়া যুব সংঘ”। টানা তৃতীয়বারের মতো এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ৩৯ নং হাটাইল এ্যাট হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মুন্সি কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম রেজা, অর্থবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, উপদেষ্টা শফিকুল ইসলাম বেপারী, ফয়সাল মাহমুদ, শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা মাসউদুর রহমানসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিশু সাংবাদিক…
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এর সুপারিশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরের আনুষ্ঠানিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আব্দুর রাজ্জাক মণ্ডলের আবেদন বিবেচনা ও বিষয়টি পর্যালোচনা করে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে…
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এনসিপির যুগ্ম সদস্য সচিব, সদ্য সাময়িক বহিস্কৃত ঢাবির জিএস প্রার্থী ” মাহিন সরকারের মানহানির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলকুচি উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বেলকুচি প্রেসক্লাবে ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে এনসিপির বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী বলেন, গতকাল ২২ আগস্ট বেলকুচির শেরনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার), যিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, নিজ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নৌবাহিনীর কর্তৃপক্ষের মাধ্যমে নিজ বাসা থেকে গ্রেফতার হন। অথচ একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে…
সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে লাইট হাউজ টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না ওকে না পেলে মরে যাবো সাবিনা ইয়াসমিন (২৩) নামের এক তরুনী এসব কথা বলেন। স্ত্রীর স্বীকৃতির পেতে রাজ্জাকের বাড়িতে অনশন করছেন ওই তরুনী। ওই তরুণী বেলকুচি লাইট হাউজ টেকনিক্যাল বিএম কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিড়ার চর গ্রামের ফুলজার হোসেনের মেয়ে। আব্দুর রাজ্জাক একই ইউনিয়নের ধুকুরিয়াবেড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে। গত ১ জুলাই দুপুর থেকে আব্দুর রাজ্জাকের বাড়িতে অনশন শুরু করেন। ওই তরুণী অনশন শুরু করার পর থেকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে…
ইয়াহিয়া খান এনায়েতপুর সিরাজগঞ্জ: ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাতি দল, এনায়েতপুর থানা শাখা। রবিবার (১৬ই মার্চ) চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার সাবেক সভাপতি জনাব আতাউর রহমান (আতা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতী দল, এনায়েতপুর থানা শাখার…
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যুব অধিকার পরিষদের সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মো: হাসান খান তীব্র ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: শাহজালাল রহমান । মঙ্গলবার দুপুরে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জব্বার রাহাত ও সাধারণ সম্পাদক আর জে মোমিন খান। নতুন কমিটিতে মো: নবী মিয়া সহ-সভাপতি, মিজান সিকদার, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সুরুজ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো: হাসান মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, মো: আজিজুল হক,মো: জোবায়ের হোসেন, মো: রাকিব ইসলাম,দপ্তর সম্পাদক মো: আপন আলমগীর, উপ দপ্তর মো:…
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন ও সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাতের নেতৃত্ব উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সরকারি আকবর আলী কলেজে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ৫ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী। পরে মিছিল শেষে বক্তব্যে কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আগামীতে বিএনপির হাত কে শক্তিশালী করতে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল কাজ করে যাবেন। এসময় তিনি আরো বলেন শিক্ষার্থীদের কল্যানে…
