Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»রাজশাহী বিভাগ»সিরাজগঞ্জ»ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    সিরাজগঞ্জ

    ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারMarch 16, 2025No Comments8 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইয়াহিয়া খান এনায়েতপুর সিরাজগঞ্জ: ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাতি দল, এনায়েতপুর থানা শাখা। রবিবার (১৬ই মার্চ) চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার সাবেক সভাপতি জনাব আতাউর রহমান (আতা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতী দল, এনায়েতপুর থানা শাখার সভাপতি মোঃ আনসার আলী বেপারী, জাতীয়তাবাদী দল (বিএনপি) এনায়েতপুর থানা শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রজব আলী মেম্বার, জাতীয়তাবাদী কৃষক দল, এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মুক্তার হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

    অনুষ্ঠানে কৃষক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হোসেন তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা শুধু ছাত্রসমাজের নয়, সমগ্র জাতির গর্ব। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলনে আমাদের কৃষকরাও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। দেশে যখন দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি চলছিল, তখন কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আমরা দেখেছি কীভাবে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, কীভাবে কৃষকদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে নতুন করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সূচনা হয়েছে।”

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম বলেন “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪ আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে তরুণরা তাদের সাহস ও দেশপ্রেমের যে নজির স্থাপন করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তাদের স্মরণে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে, যেন তারা যে স্বপ্ন দেখে গিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পারি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বরাবরই জনগণের পাশে আছি এবং থাকব। ছাত্র-জনতার এই আত্মত্যাগ যেন বিফল না যায়, সে জন্য সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

    অনুষ্ঠানের সভাপতি আতাউর রহমান (আতা) তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া তরুণরা আমাদের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে। এই আন্দোলন প্রমাণ করেছে, দেশপ্রেমিক জনগণ কখনোই অন্যায়, দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে নীরব থাকতে পারে না। আমাদের দল সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। যারা আমাদের সাহসী ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গড়া এই আন্দোলনকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। “শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমাদের শপথ নিতে হবে— দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাবো। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।”

    ছাত্র জনতার আন্দোলন ২০২৪ এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র ও যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn