Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»রাজনীতি»বেলকুচিতে শিশু সন্তানসহ পৌর মেয়রকে মারধর, এমপির এপিএসসহ ৬০জনের বিরুদ্ধে মামলা
    রাজনীতি

    বেলকুচিতে শিশু সন্তানসহ পৌর মেয়রকে মারধর, এমপির এপিএসসহ ৬০জনের বিরুদ্ধে মামলা

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারMay 17, 2024Updated:May 18, 2024No Comments14 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারের নেতৃত্বে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তানের ওপরে হামলা ও মারধরের ঘটনায় ৬০জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা নিজে বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন বলে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান।

    স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ ১৯জনের নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

    এরআগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্ত, স্থানীয় সাংবাদিক আবু মুসা, মেয়রকে বহনকারী মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল আহত হন।

    গ্রেপ্তাররা হলো, উপজেলার গাড়ামাসি গ্রামের মৃত আব্দুল মতিন প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪), একই গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন (১৯) ও শেরনগর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে জাফর সেখ (২৫)।

    ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়রের ওপরে হামলার ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে দুইজন শিশু হওয়ায় প্রফেশনের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

    এ প্রসঙ্গে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বৃহস্পতিবার বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী থেকে অডিট টিম এসেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুবাদে তিনিও সেখানে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে সেখান থেকে ফেরার পথে স্কুল গেটের আগেই এমপির এপিএস সেলিম সরকার দেশীয় পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে। এসময় এপিএসের সাথে থাকা ৫০/৬০জন দেশীয় অস্ত্র দিয়ে মেয়র ও তার শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্তকে মারধর করতে থাকে। ঠেকাতে গেলে মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল এবং ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক আবু মুসাকেও মারধর করা হয়।

    মেয়র আরো বলেন, হামলাকারীরা আমার শিশু সন্তানকে লাঠি দিয়ে আঘাত করায় তার কপাল কেটে গেছে ও হাতে আঘাত পেয়েছে। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্ত ভয়ে সে বার বার চিৎকার করছে।

    এ প্রসঙ্গে এমপির এপিএস সেলিম সরকারের দাবী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে আসা টিমের কাছে শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিতভাবে মতামত দেন। যা মেয়রের বিরুদ্ধে যাওয়ায় অভিভাবক এবং মেয়র ও তার লোকজনের সাথে তর্কাতর্কি ও হাতাহাতি ঘটনা ঘটেছে। ওই সব ঘটনার সাথে আমি বা আমার কোন লোকজন জড়িত নই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email