Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»ঢাকা বিভাগ»নারায়নগঞ্জে ইসলামী মহাজলছায় জাকের পার্টি চেয়ারম্যান _প্রয়োজনে লং মার্চের ডাক দিবো
    ঢাকা বিভাগ

    নারায়নগঞ্জে ইসলামী মহাজলছায় জাকের পার্টি চেয়ারম্যান _প্রয়োজনে লং মার্চের ডাক দিবো

    আরিফুর রহমান সুমনBy আরিফুর রহমান সুমনDecember 4, 2021No Comments6 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমরা পূর্ণ প্রস্তুত হয়েই আছি তাদের প্রতিরোধ করার জন্য। যদি দেশের স্বার্থ বিঘ্নিত হয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়, মহাজোট সরকার যদি তাদের সাথে না পারে, ষড়যন্ত্রকারীরা যদি সফল হতে থাকে ,তাহলে আমরা প্রতিরোধ করবো। সরকারের পরেই আছে জাকের পার্টি। ষড়যন্ত্রকারীদের হাত গুড়ো করে দেয়ার জন্য প্রয়োজনে লং মার্চের ডাক দিবো।

    শুক্রবার বিকালে নারায়নগঞ্জের জিমখানা মাঠে ঢাকা বিভাগীয় জাকের পার্টির ইসলামী জলছায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

    জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ইং এর দাওয়াত উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল।

    জাকের পার্টি চেয়ারম্যান বলেন, মহাজোট সরকার হঠানোর ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে। তাই রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫ এবং ২০০৬ সালে জাকের পার্টি এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়েছিল, প্রয়োজনে আবার সেভাবে জাকের পার্টি প্রতিরোধ গড়বে ইনশাআল্লাহ। যারা বোমা মেরে,মানুষ হত্যা করে, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশের বদনাম করতে চেয়েছিল।রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল, তাদের আর ২য় বার আসতে দিতে চাই না।

    মোস্তফা আমীর ফয়সল বলেন, কোটি কোটি জনতার ভালোবাসার দল জাকের পার্টি। আমরা পেশাদার রাজনীতি করি না। চলমান রাজনীতির ধারা বিশ্বাস করি না। আমরা হেটে হেটে জনগনের ঘরে যাই। প্রচার করি। রাসুলে পাক (সাঃ) এর গোলাপের প্রচার করি। সেই গোলাপের সুরভি ছড়িয়ে দেই।

    জাকের পার্টি চেয়ারম্যান আরো বলেন, নির্বাচনের বর্তমান যে পদ্ধতি তা আমরা বিশ্বাস করি না। মানুষের উপড় লাঠি তুলি না। খুন করি না। অশান্তি ও সংকট সৃষ্টি করি না। জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির উপড় প্রতিষ্ঠিত। ৭৩ বছরের পার্টি জাকের পার্টি। তবে প্রকাশ হয়েছে ৩২ বছর আগে।

    জাকের পার্টি চেয়ারম্যান সরকারকে আশ্বস্ত করে বলেন, এগিয়ে যান। যত দিন জগনের উন্নয়নে কাজ করবেন, ততদিন পাশে আছি। তিনি আরো বলেন, স্বীকার করতেই হবে সরকার দেশের অর্থনীতিকে ধরে রেখেছে।উন্নয়নের গতিধারা সমুজ্জল রেখেছে। মনে রাখতে হবে শান্তি,সাম্য, ঐক্য ও প্রগতি ধরে রাখতেই হয় মহাজোট, যার সৃষ্টিতে আছে জাকের পার্টি।

    মোস্তফা আমীর ফয়সল বলেন, এ দেশ ওলী আউলিয়াগনের দেশ। ইসলামের সুমহান আদর্শ যারা বিকৃত করতে চায়, তাদের সে অপচেষ্টা সফল হবে না। ইসলামের নামে মানুষ হত্যা করে যারা ইসলামকে মানুষের কাছে ভয়াল হিসেবে তুলে ধরতে চায়,মানুষের কাছে অপছন্দ করতে চায়, সে ষড়যন্ত্র সফল হবে না।
    অনুষ্ঠানে জাকের পার্টি চেয়ারম্যান শান্তিকামী সকলকে বিশ্ব ওলীর (কুঃছেঃআঃ) মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ইং এর আমন্ত্রণ জানান।

    বিশেষ অতিথির বক্তৃতায় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গীবাদ বিস্তারের অপচেষ্টা হচ্ছে। কিন্তু তা করতে দেয়া যাবে না। তিনি বলেন, বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ইসলাম প্রচার করেছেন কোন রক্তপাত না করে।
    ড. সায়েম আমীর ফয়সল বলেন, ৩২ বছর আগে রাজনীতির মুলধারায় আমরা আগমন করেছি। আমরা শান্তি ও কল্যাণের রাজনীতি করি। মানুষের টাকা আত্মসাৎ করি না। খুনের রাজনীতি করি না।

    জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনগণের উদ্যেশ্যে বলেন, আপনাদের খেদমত করার সুযোগ দিয়েন। সাম্য, ঐক্য,প্রগতি রচনায় সবাই এগিয়ে আসেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় এবং নারায়নগঞ্জ জেলা ও মহানগর জাকের পার্টি সভাপতি মুরাদ হোসেন জামাল।

    Share. Facebook Twitter Pinterest