Facebook Twitter Instagram
    সংবাদ শিরোনাম
    • বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন 
    • হাপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ
    • কলাপাড়া সূর্যমুখীর চাষে বাম্পার ফলন, কৃষকরা  সাফল্য।
    • আগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
    • বাইতুল নুর জামে মসজিদে রোজাদারদের জন্য দুই প্রবাসী বোনের ইফতারের ব্যবস্থা
    • সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
    • বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার 
    • বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন! 
    • রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
    • উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 
    Facebook Twitter Instagram
    www.ss24bd.comwww.ss24bd.com
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজধানী
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • সকল বিভাগ
      • ঢাকা বিভাগ
        • নরসিংদী
        • গাজীপুর
        • শরিয়তপুর
        • নারায়ণগঞ্জ
        • টাঙ্গাইল
        • কিশোরগঞ্জ
        • মানিকগঞ্জ
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • মাদারিপুর
        • রাজবাড়ী
        • গোপালগঞ্জ
        • ফরিদপুর
      • খুলনা বিভাগ
        • চুয়াডাঙ্গা
        • ঝিনাইদহ
        • নড়াইল
        • বাগেরহাট
        • মাগুরা
        • মেহেরপুর
        • যশোর
        • কুষ্টিয়া
        • সাতক্ষীরা
      • চট্টগ্রাম বিভাগ
        • চট্টগ্রাম
        • কক্সবাজার
        • কুমিল্লা
        • খাগড়াছড়ি
        • চাঁদপুর
        • ব্রাহ্মণবাড়িয়া
        • মাইজদী
        • নোয়াখালী
        • রাঙ্গামাটি
        • লক্ষ্মীপুর
        • ফেনী
        • বান্দরবান
      • রাজশাহী বিভাগ
        • নওগাঁ
        • নাটোর
        • পাবনা
        • বগুড়া
        • রাজশাহী
        • চাঁপাইনবাবগঞ্জ
        • জয়পুরহাট
        • সিরাজগঞ্জ
      • সিলেট বিভাগ
        • সিলেট
        • সুনামগঞ্জ
        • হবিগঞ্জ
        • মৌলভীবাজার
      • রংপুর বিভাগ
        • দিনাজপুর
        • নীলফামারী
        • পঞ্চগড়
        • রংপুর
        • গাইবান্ধা
        • ঠাকুরগাঁও
        • লালমনিরহাট
        • কুড়িগ্রাম
      • ময়মনসিংহ বিভাগ
        • ময়মনসিংহ
        • নেত্রকোনা
        • জামালপুর
        • শেরপুর
    • খেলা
      • ফুটবল
      • বিপিএল
      • ভলিবল
      • কাবাডি
      • হকি
      • টেনিস
      • হ্যান্ডবল
      • ক্রিকেট
    • অন্যান্য
      • ইসলাম ও জীবন
      • রেসিপি
      • স্বাস্থ্য, ফিটনেস ও চিকিৎসা
      • ভিডিও গ্যালারি
      • ফিচার
      • বিনোদন
      • তথ্যপ্রযুক্তি
      • সম্পাদকীয়
      • সাহিত্য
      • লাইফ স্টাইল
      • শিক্ষা
    www.ss24bd.comwww.ss24bd.com
    Home»চট্টগ্রাম বিভাগ»কুমিল্লা»ডেনমার্কের তরুণীর ৫০ কোটি টাকা মেরে দিলেন কুমিল্লার সাইফ
    কুমিল্লা

    ডেনমার্কের তরুণীর ৫০ কোটি টাকা মেরে দিলেন কুমিল্লার সাইফ

    আরিফুর রহমান সুমনBy আরিফুর রহমান সুমনNovember 27, 2019Updated:November 27, 2019No Comments5 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার পেতে ডেনমার্ক থেকে কুমিল্লায় এসেছেন নাদিয়া (২৯) নামে এক তরুণী। তার সঙ্গে রয়েছে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান।

    ডেনমার্কের ওই নারী তিনদিন আগে বাংলাদেশে এসে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামে অবস্থান নেন। স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের অধিকার আদায়ে ওই গ্রামের মফিজ মেম্বারের বাড়িতে যান তিনি।

    নাদিয়ার দাবি, ওই গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইফ তার স্বামী। এ সময় প্রতারক আখ্যা দিয়ে সাইফের বাড়ির লোকজন ওই নারীকে মারধর করেন।

    নাদিয়া বলেন, প্রায় ১০ বছর আগে নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইফ আমাকে বিয়ে করে। এরই মধ্যে আমাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনে আমার পরিবার থেকে এবং আমার চাকরির বেতনের ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইফ। ডেনমার্ক থেকে বাংলাদেশে আসবে বলে আমার কাছ থেকে প্রায় ৫০ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে সে। তিন মাস আগে বাংলাদেশে আসে সাইফ। দেশে এসেই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

    স্থানীয় সূত্র জানায়, দেশে এসে সাইফ কুমিল্লার কোটবাড়ি এলাকার অনার্স পড়ুয়া এক মেয়েকে ডেনমার্ক নেবে বলে কৌশলে বিয়ে করেন। সোমবার রাতে (২৫ নভেম্বর) ডেনমার্কের ওই নারীকে গ্রামের বাড়ি থেকে কৌশলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানে নিয়ে আসে সাইফের লোকজন। পরে সেখান থেকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় হোটেল রেডরোফে নেয়া হয়।

    comilla-(2).jpg

    ওই হোটেলে অবস্থানকালে নাদিয়া বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ডেনমার্ক চলে গেছে সাইফ। সে ফোন করে বলে আমাকে চলে যেতে। তাই আমার আর বাংলাদেশে থেকে লাভ কি।

    মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান ও নাঙ্গলকোট থানা পুলিশের ওসি মামুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন নাদিয়া। এ সময় পুলিশ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নাদিয়া।

    এসব বিষয়ে জানতে অভিযুক্ত সাইফ এবং তার বাবা মফিজ মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি তারা।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, মঙ্গলবার রাত ৩টার ফ্লাইটে ডেনমার্ক চলে গেছেন নাদিয়া। তাকে আমরা বিমানবন্দর পর্যন্ত নিরাপত্তা দিয়ে পৌঁছে দিয়েছি। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নাদিয়া। তার অভিযোগ তদন্ত করে দেখব আমরা। সূত্র: জাগোনিউজ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    আরিফুর রহমান সুমন
    • Website
    • Facebook

    Related Posts